নিউইয়র্কের গভর্নর পদপ্রার্থী এন্টোনিও ডিলগাডো বলেছেন, ‘আমি নির্বাচিত হলে পিপিএলের সাথে হোমকেয়ার কনটাক্ট বাতিল করবো। এই কনট্রাক্টের কারণে নিউইয়র্কে কয়েক হাজার সিডিপ্যাপ স্মল বিজনেস বন্ধ হয়ে গেছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।
সাউথ এশিয়ান কমিউনিটির উদ্যোগে গভর্নর পদপ্রার্থী এন্টোনিও ডিলগাডোর সমর্থনে আয়োজিত এক ফান্ড রেইজিং ডিনারে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সানাই রেস্টুরেন্টে বাংলাদেশসহ সাউথ এশিয়ান বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে এই ডিনারের আয়োজন করা হয়।
ফান্ড রাইজিং ডিনারের উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ্ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির প্রেসিডেন্ট কাজী আজমসহ বাংলাদেশি ও সাউথ এশিয়ান নেতৃবৃন্দ।
এসময় এন্টোনিও ডিলগাডো নির্বাচিত হলে সিডিপ্যাপ ব্যবসার সংকট দূর হবে এবং দক্ষিণ এশীয় কমিউনিটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন নেতৃবৃন্দরা।

