শনিবার, ০৭ মার্চ ২০২৬

শিরোনাম

ইসরাইলি হামলাকে ‘কাপুরুষোচিত’ অভিহিত করে কাতারের নিন্দা

বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে কাতার জানায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং দোহাসহ কাতারে বসবাসরত মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পরপরই নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রীয়ভাবে কাতার আরও জানায়, তারা ইসরাইলের এ অবিবেচক কর্মকাণ্ড ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।