শনিবার, ২২ আগষ্ট ২০২৬

শিরোনাম

চউকের উদ্যোগে বাঁশখালীসহ তিন উপজেলায় ত্রাণ বিতরণ

বুধবার, জুলাই ১৫, ২০২৬

প্রিন্ট করুন

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বাঁশখালীতে চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজারসংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো চউকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করছে। চেয়ারম্যানের নির্দেশনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে চউকের সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা চউকের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।