সোমবার, ২৪ আগষ্ট ২০২৬

শিরোনাম

হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে: ডোনাল্ড ট্রাম্প

শনিবার, এপ্রিল ৪, ২০২৬

প্রিন্ট করুন

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে আবারও ইরানকে চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ সোমবারের (৬ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন বলে জানায় আলজাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এর আগেও দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন।