মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শিরোনাম

‘২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত’

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

প্রিন্ট করুন

জ্বালানি খাতকে স্বনির্ভর করতে আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

তিনি বলেন, ‘জ্বালানি খাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যপূরণে সরকারি-বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে।’

তিনি জানান, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সভায় ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।