মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে: জেলেনস্কি

মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া,যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে ‘আঞ্চলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী বৈঠকের জন্য কাজ করছেন বলেও জানান তিনি।

সোমবার ট্রাম্প এবং ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, বৈঠকে ‘অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো’ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা এবং মানবিক উদ্বেগও রয়েছে।

তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত সংবেদনশীল বিষয় – আঞ্চলিক ইত্যাদি – আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করব।’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরণের একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন, এবং তিনি জানিয়েছেন, তিনি থাকুন কিংবা না থাকুন তবে জেলেনস্কি অংশগ্রহণ করলে ইউক্রেন খুশি হবে।’

সম্ভাব্য সুরক্ষা গ্যারান্টির পাশাপাশি মানবিক বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য ইউক্রেনীয় নেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, যুক্তরাষ্ট্র এত শক্তিশালী সংকেত দেয় এবং সুরক্ষা গ্যারান্টির জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতারাও। এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন।