মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শিরোনাম

ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরাইলের

সোমবার, মার্চ ৩০, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। রোববার (২৯ মার্চ) রাতে এ হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই স্থাপনাগুলোতে ৮০ টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ-এর তথ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল: দীর্ঘ পাল্লার এন্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র; ট্যাঙ্কবিরোধী এবং এন্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করার কারখানা; এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি জটিল স্থাপনা।

সেনাবাহিনী আরও জানিয়েছে, ইরানের অস্ত্র উৎপাদন শিল্পে হামলা বাড়ানো হয়েছে, এবং গত দুই দিনে প্রায় ৪০টি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।