ইসরাইলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত প্রায় ২টা এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ।
মিসাইল হামলার আগে ইসরাইলি শহর কিরাত সামোনাকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছিল হিজবুল্লাহ। তাদের এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে।

