ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পালটা-আক্রমণে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের ওই সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়েছে। তাদের রক্ষা করতেই ফ্রিগেট পাঠাচ্ছে ইতালি।
শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাইপ্রাসে ফ্রিগেট পাঠানোর বিয়ষটি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির
মেলোনি এক ভিডিওবার্তায় বলেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।
তিনি বলেন, এটি ‘ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধের’। তবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট— ইতালি এ সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।’
প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ওই ফ্রিগেটটি ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ব্যক্তিকে বহনকারী ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেট গত শুক্রবার বিকালে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে।

