চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নে অর্ধশতাধিক নারী-পুরুষকে পরিষদে এনে মানববন্ধনে দাঁড় করায় ক্ষিপ্ত হয়েছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম নিজের পক্ষে মানববন্ধন করার জন্য কৌশলে সরকারি ভাতা, টিসিবি পণ্যসহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে ইউপি সচিব উকিল আহমেদ ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আঁখি আকতার মাধ্যমে অর্ধশতাধিক নারী-পুরুষদের ছবি তোলার কথা বলে নিয়ে আসেন।
মানববন্ধনে শেষে তাদের মানববন্ধনের ব্যানানে ছবি তুলে হাতে নাস্তার প্যাকেট ধরিয়ে দেন বলেও অভিযোগ তাদের। এতে ক্ষিপ্ত হন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষসহ সচেতন মহল।
আগত একাধিক নারী ও পুরুষরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পরিষদের কোনো চেয়ারম্যান নেই। কয়েকদিন আগে মো. জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পরও একদিনের জন্য পরিষদে বসতে পারেননি স্থানীয়দের ক্ষোপে পরে। বুধবার হঠাৎ সচিব ও মহিলা ইউপি সদস্যদের মাধ্যমে জানান সকালে সরকারি ভাতা, টিসিবি পণ্যসহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে তাদের নিয়ে আসেন। এখানে এসে তাদের মানববন্ধনে দাড়াঁতে এবং ছবি তুলতে বাধ্য করেন তারা। এমন হয়রানির তীব্র প্রতিবাদ জানান তারা।
জানতে চাইলে ইউপি সচিব উকিল আহমেদ সাংবাদিকদের বলেন, বুধবার সকালে পরিষদে নারী-পুরুষদের সরকারি ভাতা, টিসিবি পণ্যের কার্ডের ছবি তোলার জন্য আনা হয়েছিল। তবে পরিষদের মানববন্ধনের বিষয়ে আমি কিছু জানি না।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, এলাকাবাসীরা নাগরিক সেবা থেকে বঞ্চিত না হওয়ার জন্য সরকার চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেন। একটি মহল ষড়যন্ত্রে নেমেছেন, তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আমার বিরুদ্ধে। এসবের প্রতিবাদে আজকের মানববন্ধন স্থানীয়রা করেছেন।

