মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

ডায়াবেটিসে ড্রাগন ফল খাওয়া কি নিরাপদ?

বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

প্রিন্ট করুন
ডায়াবেটিসে

ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ, যা শরীরের ইনসুলিন উৎপাদনে সমস্যা বা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার কারণে হয়ে থাকে। ডায়াবেটিসের ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। একে বাংলায় “বহুমূত্র রোগ” ও বলা হয়। ডায়াবেটিস প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে: অতিরিক্ত তৃষ্ণা অনুভব করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অত্যাধিক ক্লান্তি, ওজন হ্রাস, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

ডায়াবেটিস কী?

ডায়াবেটিস হচ্ছে বহুমূত্র রোগ। প্রাচীন ভারতে এটাকে মধুমেহ বা বহুমূত্র রোগ বলা হতো। মধু মানে মিষ্টি আর মেহ মানে প্রস্রাব। প্রস্রাবের সাথে যেহেতু মধু জাতীয় মানে মিষ্টি জাতীয় জিনিস যাচ্ছে সে কারণে মধুমেহ বলত। ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের সাথে সুগার যাবে, শরীর শুকিয়ে যাবে- এই তিনটাকে একত্রে বলে ডায়াবেটিস। পুরো নাম ডায়াবেটিস ম্যালাইটাস। আমরা শুধু ডায়াবেটিস বলি। ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের অভাব দেখা দেয়। ইনসুলিন কমে গেলে শরীরের অনেক ক্ষতি হয়।

বিদেশি ফল হলেও এখন বাংলাদেশের বাজারে ড্রাগন ফলের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রঙিন চেহারা ও মনোমুগ্ধকর স্বাদের কারণে অনেকের মন জয় করে নিয়েছে এই ফল। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণের দিক থেকেও ড্রাগন ফল অসাধারণ। দাম তুলনামূলক বেশি হলেও এর স্বাস্থ্য উপকারিতা এতটাই বিস্তৃত যে অনেকেই নিয়মিত ডায়েটে এটি অন্তর্ভুক্ত করছেন। বিশেষ করে স্বাস্থ্যসচেতন মানুষ ও ডায়েট অনুসরণকারীদের কাছে এই ফলের চাহিদা বেশি। পুষ্টিগুণের বিচারে এটি মুসাম্বি, বেদানা বা খেজুরের চেয়ে কোনও অংশে কম নয়।

ড্রাগন ফলে রয়েছে ভিটামিন, খনিজ এবং নানা প্রাকৃতিক উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ক্যালরির পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিসের রোগীরাও এটি খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে ড্রাগন ফল গ্রহণ রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই ফলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর

ড্রাগন ফলে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ফেনলিক অ্যাসিড ও বিটাসায়নিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। এগুলো শরীরকে ক্ষতিকর ‘ফ্রি র‍্যাডিকেল’ থেকে রক্ষা করে, যা কোষের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নিয়মিত অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার খেলে অকালবার্ধক্যের ছাপ কম দেখা দেয়, ত্বক থাকে সুস্থ ও উজ্জ্বল, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী

ড্রাগন ফলে ফ্যাট বা স্নেহপদার্থ প্রায় নেই বললেই চলে। পাশাপাশি এতে রয়েছে উচ্চমাত্রার খাদ্যআঁশ (ফাইবার), যা খাবারের হজম প্রক্রিয়া ধীর করে এবং রক্তে গ্লুকোজ হঠাৎ করে বাড়তে বাধা দেয়। এই ধীর শোষণ প্রক্রিয়া ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী, কারণ এটি ইনসুলিনের উপর চাপ কমায় এবং রক্তের শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে।

ডায়াবেটিস রোগীদের হজমে সহায়তা

ড্রাগন ফলে প্রোবায়োটিক উপাদান রয়েছে, যা অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস-এর বৃদ্ধি ত্বরান্বিত করে। এতে খাবার হজম প্রক্রিয়া উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে যায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ড্রাগন ফল খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, যা সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য।

ডায়াবেটিস রপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

উচ্চমাত্রার ভিটামিন সি ড্রাগন ফলের অন্যতম বড় গুণ। ভিটামিন সি ইমিউন সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরকে সংক্রমণ ও ভাইরাসজনিত অসুখের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় নিয়মিত ড্রাগন ফল খাওয়া ঠান্ডা, কাশি ও ফ্লু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আয়রনের ঘাটতি পূরণ

ড্রাগন ফলে আয়রন এবং ভিটামিন সি—দুটোই প্রচুর পরিমাণে রয়েছে। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আর ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা আছে, তাদের জন্য এটি উপকারী একটি ফল।

আরও কিছু উপকারিতা

ড্রাগন ফলে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এর পানি ও ফাইবারসমৃদ্ধ গঠন শরীরকে হাইড্রেটেড রাখে, যা গরমের সময় বিশেষ উপকারী।

বিশেষজ্ঞের পরামর্শ

যদিও ড্রাগন ফল স্বাস্থ্যকর, তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সীমিত পরিমাণে খাওয়াই উত্তম। অতিরিক্ত খেলে রক্তে প্রাকৃতিক চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই একজন চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে দৈনিক পরিমাণ নির্ধারণ করা ভালো।