শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শিরোনাম

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সম্পদ

রবিবার, অক্টোবর ৫, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ১৭১৫ সালে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং পাঁচটি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা।

শনিবার (৪ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার উপকূলে জাহাজডুবির স্পট থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে ১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি নামের এক জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধনভান্ডার মূলত অনেক বড় একটি ভান্ডারের অংশ।