নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এজন্য দায়ী— তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
তবে বলা হয়েছে যে নরওয়ে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।
তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।

