নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার গুলশান টেরেসে রমজানের পবিত্র মাস উদযাপনের এই মাহফিলে উপস্থিত ছিলেন এনওয়াইফিডি সদস্য ও ইলেক্টেড অফিসিয়ালসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষ, স্থানীয় নেতা, ব্যবসায়ী এবং পরিবার-পরিজনরা।
শাহ নেওয়াজ গ্রুপ ও গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ বলেন, রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, এটি আমাদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং কমিউনিটির বন্ধন দৃঢ় করার সময়। আশা করি এই ইফতার মাহফিল সকলের জন্য আনন্দ ও প্রেরণার উৎস হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির ডাইরেক্টর রানো নেওয়াজ কমিউনিটির সবার কাছে দোয়া প্রার্থনা করেন ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইফতার সময় প্রার্থনা ও সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনার মাধ্যমে রমজানের গুরুত্ব উপলব্ধি করেন। এ সময় অতিথিরা উষ্ণ আতিথ্য উপভোগ করেন, সুস্বাদু খাবারের পাশাপাশি আন্তরিক আলাপচারিতার মাধ্যমে মাহফিলটি সামাজিক ও ধর্মীয় মিলনের সুন্দর উদাহরণ হয়ে দাঁড়ায়।
গোল্ডেন এইজ হোম কেয়ার নিউইয়র্ক ভিত্তিক একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বয়স্ক ও অসুস্থদের নিজ বাড়িতে পেশাদার নার্সিং ও নন-মেডিকেল কেয়ার সেবা প্রদান করে। দীর্ঘদিনে অভিজ্ঞতাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড, পারসোনাল কেয়ার এইড এবং থেরাপি সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

