উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্কের কুইন্সে মেডোব্রুক মর্ডগেজের উদ্যোগে জমজমাট ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সিরাজি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। সার্বিক তত্ত্বাবধান করেন মেডোব্রুক মর্ডগেজের প্রেসিডেন্ট ও সিইও আকিব হোসাইন। এ সময় তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, মেডোব্রুকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিয়েলেটর, মর্টগেজ কোম্পানির প্রতিনিধি, সেলস ও বায়িং প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বাংলাদেশ থেকে বিশেষভাবে যোগ দেন আকিব হোসাইনের বাবা-মা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অতিথিরা তাদের উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

