সোমবার, ৩০ মার্চ ২০২৬

শিরোনাম

পাঁচ মিনিট আগেই সংসদ অধিবেশনে উপস্থিত প্রধানমন্ত্রী

রবিবার, মার্চ ২৯, ২০২৬

প্রিন্ট করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেন।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন।

স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।