মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শিরোনাম

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ মারা গেছেন

সোমবার, মার্চ ২৩, ২০২৬

প্রিন্ট করুন

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ মারা গতকাল রোববার গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সোমবার (২৩ মার্চ) তার পরিবার এ তথ্য জানিয়েছে। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সমাজতান্ত্রিক নেতা জোস্পাঁ ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবার আরও জানায়, গত জানুয়ারিতে তিনি ‘গুরুতর একটি অস্ত্রোপচার’ করিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।