উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্কের ব্রুকলিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে 1304 ফুলটন স্ট্রীটের নতুন অফিসে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে সর্বমোট ৮৫টি ব্রাঞ্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশে টাকা পাঠানোর সুবিধা দিবে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন।
উদ্বোধন উপলক্ষে টাকা পাঠাতে সানম্যান কাস্টমারকে সর্বোচ্চ রেট প্রদান করছে জানিয়ে সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন উপলক্ষে অন্য যেকোন ব্যাংক, মানি টান্সফার প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন খরচে ও সর্বোচ্চ রেটে টাকা পাঠানো যাবে। ক্যাশ পিকাপে অনধিক ১০ মিনিটের মধ্য বাংলাদেশ থেকে টাকা উঠানো যাবে। ব্যাংকিং চ্যানেলে পাঠালে বন্ধের দিন ব্যাতীত একই দিন টাকা জমা হয়ে যাবে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও পশ্চিম আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেস্ট রেটে টাকা পাঠানো হয়। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে এয়ার টিকেট বিক্রি, মোবাইল ফোন ও ফোনের এক্সেসরিজ বিক্রি, ফোন রিপেয়ারসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে বলেও জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, এ্যাংকর ট্রাভেলের সিইও এএসএম মাঈনউদ্দিন পিন্টু, সিএফও এমডি আমিনুল ইসলাম, বিএসএস ফাইন্যান্স ডিরেক্টর ওসমান দত্ত, আইটি বিশেষজ্ঞ আব্বাস উদ্দিনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

