বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শিরোনাম

মধ্যপ্রাচ্য ইস্যুতে বৈঠকে বসছে আসিয়ান

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

প্রিন্ট করুন

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)। সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (১৩ মার্চ) বিশেষ বৈঠক করবেন।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, ইরানের সঙ্গে তার যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু এশিয়ায় — যেখানে বিশ্বের সবচেয়ে বড় কাঁচা তেল আমদানিকারক দেশগুলো আছে — এই সংঘাতের বাস্তব প্রভাবকে কৌশলগত কথাবার্তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাকিস্তান থেকে দক্ষিণ কোরিয়া—পর্যন্ত এশিয়ার দেশগুলোকে এখন তেল ও জ্বালানি সংকট মোকাবিলা করতে হচ্ছে।