বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুদ্ধবিধ্বস্ত সুদানে ভয়াবহ কলেরার থাবা

মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫

প্রিন্ট করুন

যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরে এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ওসিএইচএ জানিয়েছে, ‘সুদান বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে, অন্যদিকে কলেরা ব্যাপক আকার ধারণ করছে। দেশের কিছু অংশে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে।’

সাম্প্রতিক বছরগুলোতে কলেরা প্রাদুর্ভাবকে ‘সবচেয়ে বড়’ বলে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা পাশে দাঁড়াতে পারছি না, সুদানের জনগণের সাহায্যের প্রয়োজন।’

সুদানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৪ সালের আগস্টে মহামারী শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৫৬১ জন কলেরায় মারা গেছেন।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই এই কলেরা সংকট দেখা দিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধে ২০ হাজারের বেশি মানুষ নিহত ১৪ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মৃতের সংখ্যা প্রায ১ লাখ ৩০ হাজার বলে ধারণা করা হচ্ছে।