মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়

সোমবার, মার্চ ২৩, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের সঙ্গে মিলে ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার আগেই আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন, বেশ কয়েকটি ডেস্ট্রয়ারসহ ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করে ওয়াশিংটন।

এছাড়া হাজার হাজার সৈন্য মোতায়েন থাকলেও কূলকিনারা না পেয়ে পরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আরব সাগরে মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মাঝপথেই। লোহিত সাগর থেকেই ফিরে গেছে সমুদ্রের এ দানব।

রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর লোহিত সাগর থেকে পুনরায় আগমনের রাস্তায় তথা সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ফিরে যায় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। সেটি মেরামতের জন্য গ্রিসের একটি সামরিক ঘাঁটিতে নেওয়ার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী।

বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। এটি মধ্যপ্রাচ্য যুদ্ধের অংশ ছিল।

ফেব্রুয়ারিতে গ্রিক দ্বীপের সৌদা বে থেকে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহকারী এই রণতরী ১২ মার্চ তার লন্ড্রিতে অগ্নিকাণ্ডের খবর দেয়, যাতে বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন।