বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শিরোনাম

লেবাননে হিজবুল্লাহর ২ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেত সেলম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম রাশিয়া টুডের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে ‘টার্গেট কিলিং’ করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী আরও বলেছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর দুই সদস্য নিহত হন।

তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরাইল করেছে, এই দুই হিজবুল্লাহ সদস্যের কার্যক্রম তেল আবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল।

উল্লেখ্য, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইলি সেনাবাহিনী শতশতবার ওই চুক্তি লঙ্ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে।