শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬

শিরোনাম

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

সোমবার, জুলাই ৭, ২০২৫

প্রিন্ট করুন
সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না জানিয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন। কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।

যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন।

সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ভুল বোঝাবুঝি যেন না হয়, কমিশন সেদিকে নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে আলোচনায় আমরা অগ্রসর হচ্ছি। তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।