শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শিরোনাম

স্থল আক্রমণ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অযথা কথা’ বললেন ট্রাম্প

শুক্রবার, মার্চ ৬, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।

ট্রাম্প বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে’। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

ইরানে সেনা পাঠানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে’।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন ট্রাম্প।