পুষ্টিবিদরা এই গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য ও ঝুঁকি কমাতে করলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শরীর ভেতর থেকে ঠান্ডা থাকলে বাইরের গরম আবহাওয়ার সঙ্গে দ্রুত সামঞ্জস্য করতে পারে। এতে হিট স্ট্রকের ঝুঁকি কমে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পরেন। জেনে নিন কাঁচা করলা ভর্তার রেসিপি।
কাঁচা করলা ভর্তা যেভাবে কমায় হিট স্ট্রোকের ঝুঁকি

- উপকরণ
- বিচি ফেলে পাতলা স্লাইস করা করলা: ১ কাপ
- লবণ: ১ চা-চামচ
- কুমড়া বড়ি: সিঁকি কাপ
- পেঁয়াজ (মিহি স্লাইস): আধা কাপ
- কাঁচা মরিচ কুচি: ২টি
- সরিষার তেল: ২ চা-চামচ
- তেল: ২ চা-চামচ
প্রস্তুত প্রণালি

প্রথম ধাপ : কুমড়ার বড়ি ধুয়ে পাটায় বা হামানদিস্তায় গুঁড়া করে নিন। এরপর করলায় আধা চা-চামচ লবণ মেখে ৩০ মিনিট রেস্টে রাখুন।
দ্বিতীয় ধাপ : করলা ভালোভাবে কচলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মৃদু আঁচে বড়ির গুঁড়া লালচে করে ভেজে তুলে ঠান্ডা হতে দিন।

তৃতীয় ধাপ : একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল একসঙ্গে কচলে নিন। এবার করলার কুচি ও ভেজে রাখা বড়ির গুঁড়া দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁচা করলা ভর্তা।
এই ভর্তা শুধু স্বাদেই অনন্য নয়, বরং গরমের দিনে শরীরকে শীতল রাখতে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতেও কার্যকর।

