শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

৪৮ ঘণ্টায় অপুষ্টিতে ৩৩ ফিলিস্তিনির মৃত্যু

বুধবার, জুলাই ২৩, ২০২৫

প্রিন্ট করুন
ফিলিস্তিনি

গাজায় ৪৮ ঘণ্টায় অপুষ্টিতে ৩৩ জন মারা গেছেন বলে মঙ্গলবার হামাস পরিচালিত মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় পরিস্থিতির অবনতি হওয়ায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এখন তাদের মৃত্যুর সংখ্যাকে বিভিন্ন বিভাগে ভাগ করছে। তারা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় অপুষ্টিতে ১২ শিশুসহ ৩৩ জন মারা গেছে। এর ফলে যার ফলে অপুষ্টিতে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৮০ জন শিশু।

তারা আরো জানিয়েছে, ২৭ মে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে খাদ্য সহায়তা খুঁজতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১ হাজার ২৬ জন নিহত হয়েছে। তবে মঙ্গলবার জাতিসংঘ এই সংখ্যা ১ হাজার ৫৪ বলেছেন। জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৭.৮ শতাংশ এখন ইসরায়েলি উচ্ছেদের আদেশের আওতায় রয়েছে অথবা ইসরায়েলি সামরিক অঞ্চলের মধ্যে রয়েছে, যার ফলে ২.১ মিলিয়ন জনসংখ্যা প্রায় ৪৬ বর্গকিলোমিটার (১৮ বর্গমাইল) জমিতে আটকে আছে।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৫৯ হাজার ২৯ জন নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গাজায় অপুষ্টির কারণে শিশুদের বয়সের চেয়ে কম বয়সী দেখা যাচ্ছে।
এদিকে পশ্চিম তীর এবং গাজার জন্য ডাব্লিউএইচও প্রতিনিধি ড. রিক পিপারকর্ন বলেছেন, গাজায় অপুষ্টি তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ২০২৫ সালেই প্রায় ৩০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। ড. পিপারকর্ন ঘন ঘন গাজা পরিদর্শন করেন।

তিনি বর্ণনা দেন, হাসপাতালে তিনি একটি শিশুকে দেখেছিল। শিশুটির বয়স পাঁচ বছর হলেও অপুষ্টির কারণে দেখতে লাগছে দুই বছরের শিশুর মতো।’
তিনি আরো বলেন, ‘খাদ্য সরবরাহের অভাবের সবাই ক্ষাধায় ভুগছে। গাজায় আমাদের সহকর্মীরাও খাবারের অভাবে ভুগছে।’

এদিকে গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের মতে, আজ বুধবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় চার শিশু এবং এক শিশুসহ কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মুখপাত্র জানিয়েছেন, দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি তাবু আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে তিনটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে। এর ফলে ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের আটজন সদস্যও রয়েছেন।

তিনি আরো বলেন, ‘হামলায় আরো ২৪ জন আহত হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দল এখনো মৃতদেহ উদ্ধার করছে এবং হামলাস্থলে আহতদের সহায়তা করছে।’ ইসরায়েলি সামরিক বাহিনী এখনও পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করেনি।