শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

ইতিহাসের সবচেয়ে বেশি শরণার্থী ঢলের মুখে আফগানিস্তান

বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

প্রিন্ট করুন

প্রতিবেশি দেশগুলোতে থেকে গণহারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফিরতে বাধ্য করায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)

সংস্থাটি বলছে, ইতিহাসের সবচেয়ে বেশি শরণার্থী ঢলের মুখোমুখি আফগানিস্তান। শুধু চলতি বছরেই প্রায় ১৫ লাখ শরণার্থীদের নিজ দেশে যেতে বাধ্য করা হয়েছে।

সংস্থাটি আরো বলছে, আন্তর্জাতিক মহলের সাহায্য ছাড়া পাকিস্তান সরকারের আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আফগানিস্তানে তীব্র সংকট সৃষ্টি করেছে।

আফগানভিত্তিক গণনাধ্যম টোলো নিউজের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

এদিকে জাতিসংঘ মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, সম্প্রতি আফগানিস্তান ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থীদের প্রত্যাবর্তনের ঢলের মুখোমুখি হওয়ায় আইওএম আন্তর্জাতিক মহলকে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছে।

২০২৩ থেকে নিয়ে ২০২৫ পর্যন্ত পাশ্ববর্তী দেশ ইরান ও পাকিস্তান থেকে প্রায় ৪০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফেরত গেছে।

জাতিসংঘ বলছে, আফগান ফেরত শরণার্থীদের অর্ধেক নারী এবং কিশোরী। এসব নারী-কিশোরী নিজ দেশে ফেরত গেলে নতুন করে দারিদ্র্যতা, বাল্যবিবাহ, নির্যাতনসহ ও প্রত্যাশিত নানারকম বাধাবিপত্তির সম্মুখীন হবে।

তবে আফগান ইমারত সরকারের পক্ষ থেকে এমন সব সংকটের কথা অস্বীকার করা হয়েছে।

ইমারত সরকারের সহকারী মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, ইমারত সরকার বাল্যবিবাহ জোরপূর্বক বিবাহকে বাধা দিয়েছে। এছাড়াও মেয়েদেরকে তাদের জাতিগত অধিকার দেওয়া আছে। কোর্টে তাদের মামলা সম্পন্ন হয়। এছাড়াও পাপ-পূন্য বিষয়ক মন্ত্রনালয় হাজারো নারীর অভিযোগ আমলে নিয়ে কাজ করে যাচ্ছে।