শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬

প্রিন্ট করুন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।