রবিবার, ০৩ মে ২০২৬

শিরোনাম

ঐকমত্য কমিশনের বেশির ভাগ বিদেশি এজেন্ট: সলিমুল্লাহ খান

রবিবার, মে ৩, ২০২৬

প্রিন্ট করুন

ঐকমত্য কমিশন জুলাই বিপ্লবকে হালকা করেছে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ, লেখক ও শিক্ষক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘জুলাইয়ের দায়িত্ব যারা নিয়েছেন, ঐকমত্য কমিশনের বেশির ভাগই বিদেশি এজেন্ট।’ সম্প্রতি আলাপের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘সব মানুষকে চিরদিন কি বোকা বানিয়ে রাখা যায়? কিছু মানুষকে কিছু দিন বোকা বানিয়ে রাখা যেতে পারে।

সেই মানুষের বঞ্চনার বিরুদ্ধে জুলাই হচ্ছে জাগরণ। জুলাইয়ের দায়িত্ব যারা নিয়েছেন, ঐকমত্য কমিশনের বেশির ভাগই বিদেশি এজেন্ট। এটা হচ্ছে ট্র্যাজেডি। কাছ থেকে দেখলে ট্র্যাজেডি মনে হয়, দূর থেকে দেখলে কমেডি মনে হবে।

তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এটার সঙ্গে তারা যোগ করেছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এর মানে আগের তিনটা যে তারা বোঝেনি, এটার প্রমাণ তারা এই দুটি শব্দ যোগ করে দিল। এই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের তেলেসমাতি। এর মানে মদের মধ্যে পানি দিয়ে যেভাবে পাতলা করে, এভাবে তারাও জুলাইকে পাতলা করল।