বুধবার, ০৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণ: রিজভী

বুধবার, আগস্ট ৫, ২০২৬

প্রিন্ট করুন

শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী দেখা শেষে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র-জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করেছে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানর।’

অভিযোগ করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ‘ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।