শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিরোনাম

মধ্যরাতে ইরানে হামলা, সিরিকে দফায় দফায় বিস্ফোরণ

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে সিরিক এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে সিরিক শহরটির অবস্থান হওয়ায় এ ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।