শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিরোনাম

কিউবায় সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউস ছাড়ার আগেই দেশটি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে চান বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চান।

কিউবার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত খারাপ উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি কার্যত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগ্রহের কথাও জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া কিউবানদের জন্য পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।