শুক্রবার, ২২ মে ২০২৬

শিরোনাম

নিউ জার্সি স্টেট সিনেটের সম্মাননা পেলেন প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

প্রিন্ট করুন

এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মাস উপলক্ষে নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া। তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এ সম্মাননা লাভ করেন।

মিডিয়া, শিক্ষা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান ও বৃহত্তর এশীয় কমিউনিটির প্রতিনিধিত্ব ও সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

প্রফেসর শোয়াইব বর্তমানে ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অধ্যাপনা করছেন। এর আগে তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শিক্ষকতা করেছেন।

তিনি দ্বিভাষিক গণমাধ্যম প্ল্যাটফর্ম রিপাবলিক টিভি ইউএসএর প্রতিষ্ঠাতা। পাশাপাশি ‘দ্য ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও কাজ করছেন।

নিউ জার্সির আইনপ্রণেতা শামা হায়দার আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া এ অর্জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এবং নতুন প্রজন্মের তরুণদের প্রতি উৎসর্গ করেন।