বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন (রবিবার) সন্ধ্যায় নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চিকিৎসক এবং ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার।
সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি নাছিম আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রবিহীন, স্বৈরাচার , ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ মুক্তি লাভ করেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা উপহার দেওয়া। সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
একজন চিকিৎসক হিসাবে আমাদের প্রধান কাজ হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী যেন সাধারণ মানুষকে উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে কাজে লাগানো হবে এবং এ লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীদেরকে এই মতবিনিময় সভা আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশকে কিভাবে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল শ্রেণী পেশার বাংলাদেশীদেরকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘ, ওয়াশিংটন হোয়াইট হাউসহ, বাংলাদেশের হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রামের এবং গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের সর্বদাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাই এই সকল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের কাছে পুরাতন এবং নতুন সকল পেশার সমন্বয়ে, আন্দোলন সংগ্রামের সক্রিয়দেরকে নিয়ে একটি শক্তিশালী যুক্ত রাষ্ট্র বিএনপি গঠনের জন্য করেন।
ডা. মজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতাকে দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে কাজে লাগাতে আগ্রহী। তারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কোন আহ্বানে সাড়া দিয়ে উনার পাশে থাকবেন এবং বাংলাদেশের মানুষকে একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা উপহার দেওয়ার প্রধানমন্ত্রী যেকোনো নির্দেশনা পালনে সর্বদায় প্রস্তুত আছেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুক্তিযোদ্ধা বাবর আলী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল,মাকসুদ চৌধুরী এম এ বাতিন, নাছিম আহমেদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী,সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মো. আলমগির খানএটিএম হেলালুর রহমান,জামালুর রহমান চৌধুরী,কাজী আমিনুল ইসলাম সপন, তারেক চৌধুরি দিপু, মো. বাচ্চু মিয়া,সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা,ফয়েজ আহমেদ,মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান, রিপন, মো. মনির উদ্দিন,মইন আহমেদ, সারওয়ার, নরুল ইসলাম,জাহিদ হাসান সুমন, সাদ্দাম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিপন, মনির উদ্দিনসহ প্রমুখ।

