রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি জলদস্যুরা

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রিন্ট করুন

ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর সঙ্গে মিশে তারা এ অভিযান চালায়।

শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অস্ত্রধারীরা একটি পণ্যবাহী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং।

তাদের ভাষ্য অনুযায়ী, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে এডেন উপসাগরে আসে। পরে তারা জাহাজটিতে উঠে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। জলদস্যুদের নিয়ন্ত্রণে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে তারা সবাই জাহাজের সেফ রুমে আশ্রয় নিয়ে নিজেদের ভেতরে আটকে রেখেছেন।