মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে চুক্তি করতে হবে, তা ইরান জানে না বলে মন্তব্য করেছেন তিনি। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা তারা জানে না।” একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানকে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী বর্তমানে নেই এবং দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও দুর্বল। এ ছাড়া দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থসংকট রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলেও পূর্বাভাস দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি এসব বক্তব্য দেন।