রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিরোনাম

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

প্রিন্ট করুন

যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) মধ্য গাজার বিভিন্ন স্থানে এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হন। এ ছাড়া দেইর আল-বালাহর একটি বাস্তুচ্যুত শিবিরে তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলায় একজন এবং নুসেইরাত শরণার্থীশিবিরে আরেক হামলায় একজন নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, কয়েকটি স্থানে হামলা চালিয়ে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগের দিন মধ্য গাজায় ট্যাংক নিয়ে একটি স্থল অভিযান শেষ করার কথাও জানায় তারা। সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি সুড়ঙ্গ ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়েছিল বলে দাবি ইসরাইলের।