সোমবার, ৩০ মার্চ ২০২৬

শিরোনাম

পেন্টাগন ইরানের মাটিতে সেনা পাঠালে ‘কফিন’ হয়ে ফিরে যাবে

রবিবার, মার্চ ২৯, ২০২৬

প্রিন্ট করুন

তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটি ওই প্রতিবেদনে শিরোনাম করেছে ‘ওয়েলকাম টু হেল’।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে ফিরে যাবে শুধু ‘কফিনে’।

রবিবার (২৯ মার্চ) প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে অভিযান চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি।