বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শিরোনাম

ইসরাইলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বুধবার, এপ্রিল ১, ২০২৬

প্রিন্ট করুন

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরাইলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা।

এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে।

তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরাইলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

ইসরাইলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।