বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

অচল মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্ক

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ অচল হয়ে পড়েছে। এতে সংস্থাটির তথ্য আদান-প্রদান ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এনএসএর কর্মীরা এই নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদান করেন। তবে নেটওয়ার্কটি অচল হওয়ার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি ইতোমধ্যে বিভ্রাটের কারণ ও পরিধি খতিয়ে দেখছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নেটওয়ার্কটি অচল হলেও এশিয়া সফরে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠাতে কোনো সমস্যা হবে না। এ জন্য সরকারের বিকল্প সুরক্ষিত যোগাযোগব্যবস্থা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছিল। তবে এসব ঘটনার পেছনেও সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।