সেঞ্চুরি থেকে এক রান দূরে জো রুট। তখনই পর্দা নামল লর্ডস টেস্টের প্রথমদিনের খেলার। ইংল্যান্ড জমে রইল ২৫১/৪-এ। তৃতীয় টেস্টের প্রথমদিনের খেলার তখনও সাত ওভার বাকি।
টস জিতে ব্যাট করতে নেমে মন্থর উইকেটে সারা দিনে ২৫০। দিনটা ইংল্যান্ডের, না ভারতের সেই বাহাস করাই যায়। কেউ বলবেন ইংল্যান্ড। কারও মতে, ভারত।
সেই বিতর্কে না গিয়ে দেখে নেওয়া যাক সংক্ষিপ্তসার। মোদ্দা কথা, রুট যেমন অপরাজিত ৯৯ রানে, বেন স্টোকস তেমনি ৩৯-এ। পঞ্চম উইকেটে এই দুজন অপরাজিত ৭৯ রানের জুটি গড়েছেন।
ইংল্যান্ডের প্রথম ইনিংস এগিয়ে নেওয়ার ভার তাদেরই কাঁধে। ওলি পোপ ৪৪ রান করেন। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের অবদান যথাক্রমে ১৮ ও ২৩ রান।
দুটি উইকেট নেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ এখন ১-১। হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ড এবং এজবাস্টনে দ্বিতীয়টিতে জিতেছে ভারত।

