মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

নখ দিয়ে ব্রণ খোঁচালে ত্বকে হতে পারে ভীষণ বিপদ

রবিবার, আগস্ট ১৭, ২০২৫

প্রিন্ট করুন
ত্বকে

ব্রণ নখ খুঁটছেন? যা হতে পারে ত্বকের ক্ষতির কারণ। ব্রণ বয়ঃসন্ধিকালের সবচেয়ে সাধারণ সমস্যা। ব্রণ প্রায় সবার জীবনেই এই সমস্যা আসে এবং অনেক সময় এটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। সাধারণত ২৫ বছরের পর থেকে ব্রণ কমতে থাকে। তবে একটি বড় সমস্যা হলো—

ব্রণ উঠলেই অনেকের হাত চলে যায় মুখের দিকে, শুরু হয় নখ দিয়ে খোঁচানো। চিকিৎসকরা বলছেন, এই বদভ্যাস ব্রণ সারতে দেরি করে দেয় এবং কখনো কখনো হতে পারে মারাত্মক বিপদের কারণ।

ত্বকে ব্রণ কীভাবে হয়?

ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত তেল ও সিবাম নিঃসরণ, কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ— এ সবকিছু মিলেই ব্রণ তৈরি হয়।

  • প্রাথমিক পর্যায়ের ব্রণকে কমিডন বলা হয়, যা ব্ল্যাকহেডস বা সাদা দানার মতো হয়।
  • ব্যাকটেরিয়ার কারণে হওয়া ব্রণকে পাস্টিউলার অ্যাকনে বলা হয়, এতে ব্যথা ও পুঁজ থাকে।
  • পুরো মুখ ভর্তি হয়ে যাওয়া গুরুতর ব্রণ হলো সিস্টিক অ্যাকনে।

ব্রণ হওয়ার সাধারণ কারণ

  • অস্বাস্থ্যকর ও এলোমেলো জীবনযাপন
  • ঘুমের অভাব
  • তৈলাক্ত, ভাজা-পোড়া ও ফাস্টফুড বেশি খাওয়া
  • বেশি চিনি ও অস্বাস্থ্যকর চর্বি গ্রহণ
  • শরীরচর্চার অভাব
  • বংশগত কারণ ও হরমোনের প্রভাব

নখ দিয়ে ব্রণ খোঁচালে যা হতে পারে

অনেকে সামান্য ব্রণ দেখলেই হাত দিয়ে খোঁচাতে শুরু করেন। কিন্তু এ অভ্যাসের কারণে—

  • সংক্রমণ ছড়ায় → নখের ব্যাকটেরিয়া ক্ষতস্থানে গিয়ে ত্বকের আরও ক্ষতি করে।
  • দাগ তৈরি হয় → খোঁচানোর ফলে স্থায়ী দাগ থেকে যায়, যা দূর করতে সময় ও অর্থ ব্যয় হয়।
  • চামড়া ছিঁড়ে যায় → পুঁজ বের করার সঙ্গে ত্বকের আস্তরও ছিঁড়ে যায়, ফলে মুখে গর্তের মতো চিহ্ন তৈরি হয়।

চিকিৎসকদের মতে, ব্রণ হলো বন্ধ লোমকূপ ও ব্যাকটেরিয়ার বিপক্ষে শরীরের প্রতিবাদ। একটু চুলকানি বা ব্যথা হলেই নখ দিয়ে খুঁটিয়ে শরীরের স্বাভাবিক আরোগ্য-প্রক্রিয়াকে ব্যাহত করা এবং ব্রণের প্রদাহ আরও বাড়িয়ে তোলা। সাধারণত ব্রণ নখ দিয়ে খোঁচালে ত্বকের যেসব ক্ষতি হয় তাহলো- মুখের ত্বক বিশ্রী হয়ে যাওয়া : ব্রণ খোঁচালে সে স্থানটাতে বা যে ব্রণটি আপনি নখ দিয়ে খুঁটছেন, সেখান থেকে নির্গত পুঁজ সংক্রমণের মাধ্যমে খোসপাঁচড়ার সৃষ্টি করে এবং সামান্য ব্রণ থেকে ভীষণ বিপদ হতে পারে।

মুখের ত্বকে দাগ বৃদ্ধি: ব্রণ ক্রমাগত নখ দিয়ে খোঁচালে ত্বকে দীর্ঘস্থায়ী দাগের সৃষ্টি হয়, যা সুন্দর ত্বকের জন্য হুমকি স্বরূপ। ত্বকে একবার এই দাগ পড়ে গেলে তা চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সময় সাপেক্ষ ও কিছুটা ব্যয় বহুল।

নিজের মুখের ত্বক নিজেই ছিড়ছেন: নখ দিয়ে ব্রণ খোঁটা মানে শুধুই পুঁজ বের করছেন না, আপনি নিজের চামড়াও ছিঁড়ছেন! পুঁজ, ব্যাকটেরিয়া বেরিয়ে যে ক্ষতের সৃষ্টি হয়, সেটা আসলে আপনার চামড়া ছিঁড়ে যাওয়ার ফলে সৃষ্ট গর্ত। অর্থাৎ নখ দিয়ে ব্রণ খুঁটে আপনি নিজের চামড়ায় নিজেই গর্ত করছেন

করণীয়

ব্রণ খোঁচানোর লোভ সংবরণ করতে হবে। প্রদাহ বেশি হলে অবশ্যই ডার্মাটোলজিস্ট বা এস্থেটিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমানে ব্রণ চিকিৎসার আধুনিক অনেক উপায় আছে, তাই নখ দিয়ে খোঁচানোর বদভ্যাস এড়িয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করাই সবচেয়ে ভালো সমাধান।