বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শিরোনাম

অস্ত্র উৎপাদন বাড়াতে গাড়ি নির্মাতাদের সঙ্গে পেন্টাগনের আলোচনা

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় বেসরকারি উৎপাদন খাতকে কাজে লাগানোর পরিকল্পনা করছে প্রশাসন। এ লক্ষ্যে অটোমোবাইল নির্মাতাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে সামরিক সরঞ্জাম তৈরিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশীয় উৎপাদন সক্ষমতাকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যবহার করতে আগ্রহী। এ উদ্যোগের অংশ হিসেবে গাড়ি নির্মাতাদের কারখানা ও প্রযুক্তিকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময়ে দ্রুত উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থাকে আরও বহুমুখী ও শক্তিশালী করবে।