বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিরোনাম

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, মেকআপে অসুস্থতার অভিনয় করেও ধরা

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয়ের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সি কাশিম চৌধুরীর বিরুদ্ধে। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে আটটি প্রতিষ্ঠানে কাজ করে এ অর্থ উপার্জন করেন তিনি। বর্তমানে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে জালিয়াতির মামলার বিচার চলছে। তবে নয়টি অভিযোগই অস্বীকার করেছেন তিনি।

আদালতে বলা হয়েছে, একাধিক চাকরির বিষয় গোপন রাখতে কাশিম ভুয়া অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নিতেন। অসুস্থতার কথা বলে বাড়ি থেকে কাজ করার অনুমতিও নিয়েছিলেন তিনি।

২০২৩ সালের মে মাসে একটি ভিডিও কলে অসুস্থ দেখাতে মুখে মেকআপ লাগিয়ে হাজির হন কাশিম। তবে কপালের মেকআপ সরে গেলে তার আসল ত্বক দেখা যায়। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের ইমেইল ব্যবহার করে সভায় যোগ দেওয়ায় তার একাধিক চাকরির বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় বিচারপ্রক্রিয়া চলছে।