সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।
সম্প্রতি জোটটির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদের সঙ্গে বৈঠকে শেহবাজ শরিফ এসব কথা বলেন। এ সময় নওমান মাহমুদ চুক্তির আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা তুলে ধরেন।
শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মক্কা প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি, ঐক্য ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

