শনিবার, ১৩ জুন ২০২৬

শিরোনাম

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে জেনেভা যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

শনিবার, জুন ১৩, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।

প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারের আহ্বান জানাতে চান।

এদিকে, গত সপ্তাহে তেহরান থেকে সংশোধিত খসড়া চুক্তি নিয়ে কাতারের একটি প্রতিনিধিদলের ফিরে আসাকে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।