যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে ওই দাবি প্রত্যাখান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন কোনো কথাই হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা চলছে না। তারা চায় এই যুদ্ধের স্থায়ী সমাধান।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না।
তিনি বলেন, পারমাণবিক বিষয় নিয়ে কখন পদক্ষেপ নিতে হবে, তা আমরা জানি। পারমাণবিক ইস্যুর বিস্তারিত নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের অবসান ঘটানো।
বাঘাই অভিযোগ করেন বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এমনকি আজ সকালেও। ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজন মনে করলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করব।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।
সোমবার (১ জুন) মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের গোর্ক শহর ও কাসেম আইল্যান্ডে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এসব হামলাকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।
এই অবস্থায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা অব্যাহত থাকলেও, তেহরান স্পষ্ট করেছে আপাতত তাদের মূল লক্ষ্য পারমাণবিক আলোচনা নয়, বরং চলমান সংঘাতের অবসান।

