রবিবার, ২১ জুন ২০২৬

শিরোনাম

‘যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র হবে তেল খাত’

রবিবার, জুন ২১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের তেল শিল্প একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হবে বলে মনে করেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা শানা’কে দেওয়া বক্তব্যে পাকনেজাদ বলেন, চুক্তি-পরবর্তী সময়ে ইরানের তেল খাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

তিনি জানান, ইরানের কাছে ইতোমধ্যে শত শত বিনিয়োগ প্রকল্প প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত ও পরিচালনাগত অংশীদারিত্বের জন্য একাধিক চুক্তিও স্বাক্ষরের অপেক্ষায় আছে।

পাকনেজাদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির ভূমিকা আরও শক্তিশালী হবে।