রবিবার, ২১ জুন ২০২৬

শিরোনাম

সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

রবিবার, জুন ২১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

এর আগে শনিবার (২০ জুন) তিনি সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।

ভ্যান্স বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরাইল এবং লেবানন— উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।’