শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শিরোনাম

হরমুজ প্রণালি খোলায় জিনপিং ‘খুব খুশি’: ট্রাম্প

শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে যাওয়া বা দ্রুত খুলে যাওয়ার বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুব খুশি’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে ট্রাম্প তার আসন্ন চীন সফরের কথাও উল্লেখ করে জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকটি হবে ‘বিশেষ এবং সম্ভাব্যভাবে ঐতিহাসিক’।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি—অনেক কিছুই অর্জিত হবে!’

এদিকে, হরমুজ প্রণালি ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে’ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক বলেন, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক জাহাজ বা কোনো বাহনের এই প্রণালি দিয়ে চলাচলের অধিকার নেই।